মোহাম্মদ ইয়াসির আফনানঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্তর্জাতিক পেশাজীবী সংস্থা ইনস্টিটিউট ওফ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স (আইইইই) এর চুয়েট শিক্ষার্থী শাখার উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউ আই ই) এফিনিটি গ্রুপ কর্তৃক আয়োজিত “টেক স্পার্ক ২.০” শেষ হয়েছে। গত শনিবার (১৭ নভেম্বর) পুরষ্কার বিতরনী আনুষ্ঠানের শেষ হয় দেড় মাসব্যাপী চলা প্রতিযোগীতাটি।
পুরষ্কার বিতরনী আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নূর মোহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রের সহকারি প্রকৌশলী আফরোজা আক্তার।
প্রসঙ্গত, গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া আয়োজনটি মূলত ৩ টি সেগমেন্টে (টেকনিক্যাল রাইটিং, প্রজেক্ট শো এবং পোস্টার উপস্থাপনা) বিভক্ত ছিল। এবারের প্রতিযোগিতায় দেশের ২৫ টি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিটি সেগমেন্টে বিজয়ীদেকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট এবং প্রাইজ-মানি প্রদান করা হয় ।
অধ্যাপক ড. নুর মোহাম্মদ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, জাতীয় পর্যায়ের এমন একটি প্রোগ্রামের জন্য আমি চুয়েট আইইইই শাখাকে সাধুবাদ জানাই। আমি তাদের উত্তোরোত্তর সাফল্য কামনা করি এবং আশা করি তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।