চুয়েটে অ্যাসরোর পরিচালনায় রোবটিক্স কর্মশালা অনুষ্ঠিত

ফাহিম উদ্দিনঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যান্ড্রোমিডা স্পেস ও রোবটিক্স রিসার্চ অর্গানাইজেশন (অ্যাসরো) এর পরিচালনায় লাইন ফলোয়িং রোবট বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে। ২দিনব্যাপি চলমান এই কর্মশালা এর প্রশিক্ষক হিসেবে ছিলেন সংগঠনটির সাধারণ সদস্য মোহাম্মদ রফিক।

গত ২৮ ও ২৯শে নভেম্বর ২০২২ বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও যন্ত্রকৌশল ভবনে এই কর্মশালা পরিচালনা করা হয়েছে। প্রায় ৩০জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করে।

উক্ত কর্মশালার প্রথম দিবসে ‘সার্কিট সংযোগ এবং লাইন ফলোয়িং রোবট বিষয়ে বেসিক টু এডভান্স’ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এবং ২য় দিবসে পি.আই.ডি কোডিং কন্ট্রোল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালাটির উদ্দেশ্য নিয়ে সংগঠনের সভাপতি মৃন্ময় মোদক বলেন, “ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে এল এফ আর খুবই গুরুত্বপূর্ণ। তাই চুয়েটের শিক্ষার্থীদের হাতে কলমে লাইন ফলোয়িং রোবট কোডিং শিখানোর জন্যই এই কর্মশালা আয়োজন করা হয়েছে। এসরো ভবিষ্যতে আরও এই ধরনের কর্মশালা আয়োজনের চেষ্টা করে যাবে।”