আসাদুল্লাহ গালিবঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ড. কুদরত ই খুদা হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) উক্ত হল সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ড. মো. রেজাউল করিম । হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো: আরাফাত রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী হল প্রভোস্ট ড. আবুল হাসান ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রেজাউল করিম বলেন, শরীর ও মনকে উৎফুল্ল রাখার জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা অনেক। পড়াশুনার পাশাপাশি এরকম খেলাধুলার আয়োজন আমাদের শরীর ও মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করে। এছাড়াও তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সবাইকে ধন্যবাদ জানান। বক্তব্য অনুষ্ঠানের পর বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, গত ডিসেম্বর ও জানুয়ারি মাসবাপী চলে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেখানে ইনডোর ও আউটডোর দুই ধরনের প্লাটফর্মেই নানান ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হয়।