নানা আয়োজনে সম্পন্ন হল “পেট্রো ফিয়েস্টা-২০২৩”

জিয়াউর রহমান:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট ) পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠান “পেট্রো ফিয়েস্টা-২০২৩”। গত ২২ই নভেম্বর (বুধবার ) সন্ধ্যায় পিএমই ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বি পাভেল। এছাড়া উপস্থিত ছিলেন একই সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইসলাম মিয়া ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

উক্ত আয়োজনটিকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে কাজ করছিল নানারকম উন্মাদনা । বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা। তবে বৈরী আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যকার অন্তঃবিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার তারিখ পিছিয়ে ডিসেম্বরে নেয়া হয়েছে। সব শেষে পুরষ্কার বিতরনীর মধ্য দিয়ে বর্ণ্যাঢ্য আয়োজনটি সমাপ্ত হয়।

বর্ণিল এই অনুষ্ঠানটির সম্পর্কে অধ্যাপক ড. সানাউল রাব্বি পাভেল বলেন, খুব কম সময়ে এতো সুন্দর একটি আয়োজন গুছিয়ে সম্পন্ন করা বেশ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু সকল প্রতিবন্ধকতা পেরিয়ে আয়োজকগণ সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করেছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই।