চুয়েটে শিক্ষা সমাপনী অনুষ্ঠানের জমকালো পরিসমাপ্তি

চুয়েটনিউজ২৪ডেস্ক:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো ‘১৪ ব্যাচের তিন দিনের শিক্ষা সমাপনী অনুষ্ঠান। আই সিকিউর প্রেজেন্টস “চুয়েট র‍্যাগ-২০১৯ চিরন্বয়’১৪” নামে এ অনুষ্ঠানের পর্দা নামে।

গতকাল(২০জুলাই) বিকেল থেকেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গানের আসর জমায় শিরোনামহীন, জলের গান, স্টোন, নাটাই, দ্যা ট্রি, উন্মাদ,হাওলাতিসহ আরও নামকরা কিছু ব্যান্ড।

ভোকালরা জনপ্রিয় গান গেয়ে পুরো অনুষ্ঠান মাতিয়ে তোলেন। মনোমুগ্ধকর এ অনুষ্ঠান চলতে থাকতে পরদিন(২১জুলাই) সকাল ৭টা পর্যন্ত। অনুষ্ঠানে চুয়েটসহ চট্টগ্রাম নগরীর হাজারো লোকের সমাগম হয়।

র‍্যাগ ডে’র আহবায়ক মোঃ রিদুয়ান তৌহিদ বলেন “এবারের র‍্যাগ প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হওয়ায় আমি আনন্দিত। এজন্য আমি ধন্যবাদ জানাই আমার ব্যাচমেট ও জুনিয়রদের, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়েছে।”

বিদায়ী ব্যাচের শিক্ষার্থী সৈয়দ তাহমিদ হোসেন বলেন, এবারের র‍্যাগের মধ্য দিয়ে চুয়েট ক্যাম্পাস থেকে ইতি টানলো আমাদের চিরন্বয়’১৪। ব্যাচের বন্ধুবান্ধব সবাই দেশ বিদেশে প্রকৌশল শিক্ষার সঠিক প্রয়োগের পাশাপাশি গবেষণায় নিজেকে ও নিজের দেশকে এগিয়ে রাখুক এই কামনা রইল।

অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর আই সিকিউর মোবাইল সিকিউরিটি ।কো-স্পন্সর ডায়মন্ড সিমেন্ট লিমিটেড। মিডিয়া পার্টনার এটিএন বাংলা,রেডিও টুডে ও রেডিও চুয়েট। গোল্ডেন স্পন্সর আরামিট গ্রুপ ও ফুড স্পন্সর চিজ ম্যানিয়া।