চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী প্রকৌশলী সাফায়েতকে বাঁচাতে সাহায্যের আবেদন

1 Shafayet vai

চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট) ৩৯তম ব্যাচের (’০৮ ব্যাচ) শিক্ষার্থী মেধাবী কম্পিউটার প্রকৌশলী মো. সাফায়েত ইসলামের(২৫) দুইটি কিডনিই নেফ্রাইটিস রোগে নষ্ট হয়ে গেছে। সাফায়েত ঢাকার রাইফেলস্ পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি দুটোতেই জিপিএ-৫ পেয়ে ২০০৮ সালে চুয়েটের কম্পিউটারকৌশল বিভাগে ভর্তি হন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী অতি দ্রুত তার শরীরে অন্তত একটি কিডনী প্রতিস্থাপন করা প্রয়োজন। এজন্য একজন কিডনী দাতা প্রয়োজন বলে জানিয়েছে তার পরিবার। সহদয় কোন ব্যক্তি কিডনী দানে আগ্রহী থাকলে তাকে সাফায়েতের পরিবারের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। কিডনী দাতার রক্তের গ্রুপ ‘এ পজিটিভ’ অথবা ‘ও পজিটিভ’ এবং বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। এছাড়াও সাফায়েতের কিডনী প্রতিস্থাপন অস্ত্রোপচারের জন্য প্রায় ২০ লক্ষ টাকা প্রয়োজন যা তার পরিবারের পক্ষে বহন করা কঠিন। সাফায়েতের বাবা দেশ-বিদেশের সকল স্বচ্ছল মানুষের কাছে সাফায়েতের চিকিৎসায় আর্থিক সহযোগিতার জন্য আবেদন করেছেন।
সাফায়েতের জন্য সাহায্য পাঠানোর ঠিকানা: নুরুল ইসলাম, হিসাব নম্বর- ১০৮১০৫০১০১১৪৭, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ধানমন্ডি শাখা, ঢাকা। বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য রুটিং নম্বর- ০৯৫২৬৪০৩৫ এবং সুইফট্ কোড-EBLDBDDH.

তারিখ: ৫.২.’১৬