আসহাব লাবিব, মো.গোলাম রব্বানী:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(চুয়েট) ইন্সটিটিউট অফ ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স (আইইইই) স্টুডেন্ট ব্রাঞ্চ তৃতীয় বারের মতো “ফেস দ্যা কেস ৩.০” শিরোনামে সমস্যা সমাধান প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।
ফেস দ্য কেস হলো মূলত একটি জাতীয় সমস্যা সমাধান প্রতিযোগিতা যেখানে প্রতিযোগী দলগুলোকে সমসাময়িক নানান বিষয়ে উদ্ভাবিত সমস্যার ভিত্তিতে বিভিন্ন সমাধান প্রদান করে থাকে।
আইইইই চুয়েট ব্রাঞ্চ কর্তক আয়োজিত এবারের প্রতিযোগিতাটি তিনটি আলাদা আলাদা পর্বে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটির বিভিন্ন ধাপ শেষে বিচারকদের রায়ের ভিত্তিতে সর্বোত্তম ৩টি সমাধানকে বেছে নেয়া হবে। স্নাতক পর্যায়ে অধ্যয়নরত যেকোনো শিক্ষার্থী ইন্জিনিয়ারিং(প্রকৌশল শাখা) ,বিজনেস স্টাডিজ (ব্যবসায় শিক্ষা), মেডিকেল (স্বাস্থ্য) এই তিন ধরণের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ইতিমধ্যে এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফর্ম ছেড়েছে সংগঠনটি। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্ধারিত ফি পরিশোধ পূর্বক নিম্নোক্ত লিঙ্কে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে- https://docs.google.com/forms/u/1/d/e/1FAIpQLSfOooWex8TWCaeFl_Zl_GkHg-uUDgrpspEV5IvXLnY_RM-U-A/viewform?usp=send_form
এদিকে, চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত চলবে রেজিষ্ট্রেশন এরপর ২৫ এপ্রিল ১ম পর্বের প্রতিযোগিতা শুরু হবে। সমাপনী পর্ব আগামী মাসের ২৬ তারিখকে সম্ভাব্য হিসেবে ঘোষণা করেছে আয়োজক কমিটি।
“ফেস দ্যা কেস ৩.০” প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে রয়েছে সর্বমোট ৫০ হাজার টাকা সমমূল্যের পুরষ্কার। যার মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ২৫ হাজার টাকা, ১ম রানারস আপ দল পাবে ১৫ হাজার টাকা এবং দ্বিতীয় রানারস আপ দল পাবে ১০ হাজার টাকা।
এছাড়াও ফাইনাল রাউন্ডে সকল প্রতিযোগী, ক্যাম্পাস এম্বাসেডর এবং আয়োজক কমিটির জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।
আইইইই চুয়েট ব্রাঞ্চের চেয়ার অপি দাশ বলেন, আইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ কর্তৃক আয়োজিত সবচেয়ে বড় ইভেন্ট “ফেস দ্য কেস”। এই কেস সলভিং প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বুদ্ধিমত্তা যাচাইয়ের সুযোগ পাবে।
উল্লেখ্য যে, ফেস দ্য কেস প্রথম সিজনে ৩৯ টি বিশ্ববিদ্যালয় থেকে ১৪৭ টি দল এবং দ্বিতীয় সিজনে ৪০ এর বেশি বিশ্ববিদ্যালয় থেকে ১৮৭ টি টিম অংশগ্রহণ করে। দুই সিজনেই বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের কাছে বেশ সাড়া ফেলেছে ফেস দ্যা কেস প্রতিযোগিতাটি। এবারের পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চুয়েট নিউজ২৪.কম।