র‍্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে শিক্ষার্থীকে হল বহিষ্কার

চুয়েটনিউজ ২৪ ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( চুয়েট) র‍্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে এক  শিক্ষার্থীকে  সাময়িক ভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে।  বহিষ্কৃত ছাত্র  মোঃ রাকিবুল হাছান (১৪০৫০২৯) নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী । অভিযুক্ত শিক্ষার্থীকে এক নোটিশে  আগামী ২ মার্চ বিকাল ৫ টার মধ্যে  হল ত্যাগের নির্দেশ দেয়া হয় ।

গতকাল রাতে বঙ্গবন্ধু হলে ১৬  ব্যাচের  কিছু সংখ্যক ছাত্রকে র‍্যাগ দেয়ার সময় ছাত্র কল্যান উপ পরিচালক ড. জি এম সাদিকুল ইসলাম অভিযুক্ত শিক্ষার্থী মো. রকিবুল হাছান কে  হাতে নাতে ধরেন । পরবর্তীতে  উপস্থিত  শিক্ষকদের জিজ্ঞাসাবাদের মুখে তা প্রতীয়মান হয় যা  বিশ্ববিদ্যালয়ের  হল শৃঙ্খলার আইন পরিপন্থী ।

উল্লেখ্য র‍্যাগিং প্রতিরোধে  ছাত্রদের সচেতন করার উদ্দ্যেশে চুয়েট প্রশাসন  বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গায়  বিভিন্ন ব্যনার সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছে ।