রাউজান অনলাইন প্রেস ক্লাবের কমিটি গঠিত : ইউসুফ উদ্দিন সভাপতি ও জয়নাল আবেদীন সাধারণ সম্পাদক ঘোষিত

Raozan Online Press Club(----1) copy
রাউজান অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এস.এম.ইউসুফ উদ্দিন ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের

চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রামের রাউজান উপজেলায় কর্মরত বিভিন্ন দৈনিক পত্রিকার অনলাইন ভার্সন ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে রাউজান অনলাইন প্রেস ক্লাব। গতকাল নয় ফেব্রুয়ারি মঙ্গলবার রাউজান অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
কমিটি গঠনের জন্য গত সাত জানুয়ারি রবিবার সন্ধ্যায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক বাংলাদেশ সময় ও চাটগাঁর সংবাদের প্রতিনিধি এম.জাহাঙ্গীর নেওয়াজ। সভায় সর্বসম্মতিক্রমে রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চট্টগ্রাম মঞ্চ ও আমাদের সময়ের  প্রতিনিধি এস.এম.ইউসুফ উদ্দিনকে সভাপতি, ভোরের কাগজের প্রতিনিধি এম.রমজান আলীকে সহ-সভাপতি, সংবাদ ও বিডি২৪ লাইভ ডট কমের প্রতিনিধি গাজী জয়নাল আবেদীন যুবায়েরকে সাধারণ সম্পাদক, মানব কণ্ঠ ও প্রিয় চট্টগ্রামের প্রতিনিধি এম.কামাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়। সভায় কমিটির নির্ধারিত ফরমে শর্তপূরণ সাপেক্ষে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে কর্মরর্ত সাংবাদিক ও সম্পাদকদের সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সমকাল, সুপ্রভাত বাংলাদেশের শফিউল আলম, সাবেক সভাপতি ও পূর্বকোণের প্রতিনিধি জাহেদুল আলম, সাবেক সভাপতি ও ইনকিলাবের প্রতিনিধি এম.বেলাল উদ্দিন, বর্তমান সভাপতি, পূর্বদেশ, যুগান্তর ও আমার রাউজান ডট কমের প্রতিনিধি তৈয়ব চৌধুরী, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি নেজাম উদ্দিন রানা, রাউজান টাইমসের প্রকাশক মো.জিয়াউর রহমান প্রমুখ।
তারিখ: ১০.২.’১৬