
চুয়েটনিউজ২৪ডেস্কঃ
ফেসবুকের স্ট্যাটাসে কথা-কাটাকাটির জের ধরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এর ছাত্রলীগ নেতা মুক্তাদির শাওনকে পিটিয়ে মারাত্নকভাবে আহত করেছে অপরপক্ষের ছাত্রলীগ কর্মীরা। আহত শাওন কম্পিউটারকৌশল বিভাগের শেষ বর্ষের(’১১ ব্যাচ) শিক্ষার্থী। তিনি শাহ হলের আবাসিক ছাত্র ।
প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থীর সহপাঠী সূত্রে জানা যায়, আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে অপরপক্ষের ছাত্রলীগ কর্মী শেষ বর্ষের(’১২ ব্যাচ) রিসাদ হোসাইন ,সুস্ময় বড়ুয়া, সৈকত , ফারহান সহ ৮-১০ জন হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে শাওনকে কুদরত-ই-খুদা হলের ৩৬৪নং রুম থেকে যায়। এরপর তাঁকে সিএনজিতে করে চুয়েটের পাশে অবস্থিত ইমাম–গাজ্জালি বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে রড ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতরভাবে জখম করা হয়। পরে আহত অবস্থায় তাকে চুয়েট মেডিকেল সেন্টারের সামনে পাওয়া যায়। বর্তমানে শাওনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রতিপক্ষের কর্মী রিসাদ হোসাইন সংশ্লিষ্টতা অস্বীকার করে বলেন, আমার বিপক্ষে আনা অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যা। সুস্ময় বড়ুয়া, ফারহান ও সৈকতের বিরুদ্ধেও ভিত্তিহীনভাবে এ অভিযোগ আনা হয়েছে।
জানা যায়, ২৬ সেপ্টেম্বর রাতে শাওনের দেয়া ফেসবুক স্ট্যাটাসের জের ধরে এ ঘটনার সূত্রপাত। শাওনের পক্ষে তাঁর এক সহপাঠী জানান, এ স্ট্যাটাসের দেয়ার পর থেকেই তাকে বিপক্ষদল হুমকি দিয়ে আসছিল ।
এ ব্যাপারে ১১ ব্যাচের ছাত্রলীগ নেতা নাহিদ পারভেজ লাভসু জানান, এ স্ট্যাটাসের জন্য ক্ষমাও চাওয়া হয়েছিল এবং পোস্ট ফেসবুক থেকে মুছে ফেলাও হয়েছিল ,তারপর এমন কিছু হবে তা কখনো আশা করিনি।
২৭.০৯.২০১৬ইং