প্রথমবারেরমত টিআইসিআই তে ইন্ডাস্ট্রিয়াল প্রশিক্ষণে চুয়েটের পিএমই বিভাগ

আল আমিন ইসলামঃ

পুঁথিগতবিদ্যা পূর্ণতা পায় বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি হয়ে, হাতে কলমে শিখার মাধ্যমে। আর প্রকৌশল বিদ্যা হচ্ছে ভৌতবিজ্ঞানের প্রায়োগিক ক্ষেত্র। প্রকৌশল বিষয়ের শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে পূর্ণরূপে উপলব্ধি করা এবং এবং হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান প্রয়োজন।সেই প্রেক্ষিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ২৫ জন শিক্ষার্থী প্রথমবারেরমত সম্পন্ন করছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট।

গতবছরের ৩১ ডিসেম্বর নরসিংদীর পলাশে অবস্থিত ‘ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ'(টিআইসিআই)-এ উক্ত অ্যাটাচমেন্ট শুরু হয়। পিএমই বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ ইসলাম মিয়ার তত্ত্বাবধানে পিএমই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা এই অ্যাটাচমেন্টে শুরু করে।

উল্লেখ্য, বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পুঁথিগতবিদ্যাকে সম্পূর্ণতা দানের জন্য স্ব স্ব বিভাগের উদ্যোগে বিভিন্ন মেয়াদী কোর্সগুলো প্রশিক্ষণ নিতে ভিড়েন এই প্রতিষ্ঠানে।

এই অ্যাটাচমেন্টে থাকছে শিল্পকারখানাসমূহ পরিচালনা, রক্ষণাবেক্ষণ, মান নিয়ন্ত্রণ, সেফটি ব্যবস্থাপনা, দূষণ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ।উক্ত প্রশিক্ষণ প্রদানের নিমিত্তে কোর্সগুলোর মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী, মানোন্নয়ন, টেইলর মেইড, বিশেষ কোর্সসহ বিভিন্ন ধরনের স্বল্পমেয়াদী কোর্স।

টিআইসিআই এর রসায়ন বিভাগের উপপ্রধান প্রকৌশলী আবদুল্লাহ আল মেহেদী এর তত্ত্বাবধানে টিআইসিআইতে
চুয়েটের পিএমই বিভাগের এই কোর্সটি চলমান রয়েছে।

২১ দিনের এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে অত্যাধুনিক রিসার্চ ল্যাব, সিমুলেশন ল্যাব, সেফটি ল্যাব, প্রসেস অপারেশন ল্যাব, লজিক কন্ট্রোল ল্যাব, মেকানিকাল ওয়ার্কশপ, ইউনিট অপারেশন ল্যাব সহ আরো অনেক নতুনত্বের সাথে শিক্ষার্থীরা পরিচিত হওয়ার সুযোগ পেয়ে এবং ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয়ের ওপর হাতে কলমে শিক্ষার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত এবং উচ্ছ্বসিত।

চুয়েটের পিএমই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান আবির বলেন, এরকম শিক্ষাসুলভ পরিবেশে এসে আমরা অত্যন্ত আনন্দিত। নিত্যনতুন অনেক কিছুর সাথে পরিচিত হচ্ছি। পাঠ্য পুস্তক থেকে অর্জিত জ্ঞানকে সামনাসামনি দেখে শিখতে পারার মধ্যে একটা অন্যরকম অনূভুতি কাজ করে।পিএমই বিভাগের সহকারী অধ্যাপক এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ ইসলাম মিয়া বলেন, আমি আশা করি টিআইসিআইর কোর্সের মাধ্যমে পিএমই শিক্ষার্থীরা অর্জিত বাস্তব জ্ঞান দেশের কল্যানের জন্য জ্বালানিসহ বিভিন্ন কর্মক্ষেত্রে প্রয়োগ করবে।

পিএমই বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ সানাউল রাব্বী বলেন, টিআইসিআই কতৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি শিক্ষাসূলভ পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে বিকশিত করতে সহযোগিতা করার জন্য। পিএমই বিভাগের পরবর্তী ব্যাচ গুলোতেও ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের এই ধারা অব্যাহত রাখার ব্যাপারে আমাদের চেষ্টা চলমান থাকবে।