চুয়েটে শিল্পবিষয়ক গবেষণাকেন্দ্র চালু

 _DSC1507
চুয়েটনিউজ২৪ ডেস্ক:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিল্প গবেষণাকেন্দ্র সেন্টার ফর ইন্ডাস্ট্রিয়াল প্রবলেমস্ রিসার্চ (Center for Industrial Problems Research) চালু করা হয়েছে। গবেষণা কেন্দ্রটিতে শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও জটিলতা এবং তাদের সমাধান নিয়ে গবেষণা পরিচালিত হবে। গতকাল ২৫জানুয়ারি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এদিকে গবেষণা কেন্দ্রটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. বদিউস সালাম গতকাল সকালে  সকালে উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলমের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এ সময় উপাচার্য বলেন, চুয়েটের শিক্ষা-গবেষণার চলমান অগ্রযাত্রায় এ গবেষণাকেন্দ্রটি একটি নতুন মাইলফলক।  তিনি আশা প্রকাশ করেন, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের বিবিধ সমস্যা সমাধান ও কার্যকর গাইডলাইন প্রদানে এই কেন্দ্রটি অগ্রণী ভূমিকা রাখবে। সাক্ষাতকালে আরো উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ও রেজিস্ট্রার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।

তারিখ:২৬.১.’১৬