চুয়েটনিউজ২৪ডেস্কঃ
চুয়েটে মঙ্গল গ্রহ উপযোগী রোবট গবেষকদের সংগঠন ‘চুয়েট মঙ্গল অভিযাত্রিক’৭১’ এর ২০১৯-২০ সেশনের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
২৪ নভেম্বর (রবিবার) যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটারকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মশিউল হক, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ এবং একই বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক।
সভায় ২০১৯-২০ কার্যকরী কমিটির সভাপতি হিসেবে তড়িৎকৌশল বিভাগের জাহিদুস সেলিম বাঁধন এবং সাধারণ সম্পাদক হিসেবে যন্ত্রকৌশল বিভাগের একরামুল হাসানকে মনোনীত করা হয়েছে।
এছাড়াও কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন অর্ঘ্য বিশ্বাস, অর্থ সম্পাদক হিসেবে সাদমান শাহরার অপল,সাংগঠনিক সম্পাদক হিসেবে তানভীর আহমেদ লরেল, পাব্লিক সেক্রেটারি হিসেবে ত্রিশীতা ঘোষ ত্রয়ী এবং অফিস সেক্রেটারি হিসেবে তিহাম ফায়েজ।
কমিটির ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি জাহিদুস সেলিম বাঁধন বলেন, নতুন কমিটির সকলের সর্বাত্মক সহযোগিতায় আশা করি সংগঠনের আপাতত মূল লক্ষ্য আমেরিকায় অনুষ্ঠিতব্য রোভার বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতা “URC-2020” এর দিকে এগিয়ে যাওয়া এবং একই সাথে জুনিয়রদের মাঝে রোবটিক্স এর আগ্রহ এবং টেকনিক্যাল ভাবে পারদর্শী করে তোলা যাতে তারাও ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে ভালো কিছু করে চুয়েট এবং সর্বোপরি দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে।
একইদিনে মঙ্গল অভিযাত্রিকের উদ্যোগে অধ্যাপক ড. সজল চন্দ্র বণিকের নেতৃত্বে “ইন্ডাস্ট্রিয়াল ফোর” বিষয়ের উপর একটি সেমিনার আয়োজন করা হয়।
ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে রোবটিক্স কম্পিটিশনে অংশ নেয়ার এবং বেশ কিছু সাফল্য অর্জনের কৃতিত্ব রয়েছে ‘মঙ্গল অভিযাত্রিক ‘৭১’সংগঠনটির।
