চুয়েটে পুরকৌশল বিষয়ে আর্ন্তজাতিক সম্মেলন শুরু কাল

ICACE 2014 COVER PHOTO২৫/১২/১৪

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(চুয়েটে) আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে  পুরকৌশল বিষয়ে আর্ন্তজাতিক সম্মেলন। চুয়েট পুরকৌশল বিভাগ দ্বিতীয় বারের মত তিনদিনব্যাপী ‘ পুরকৌশল বিষয়ে অগ্রসরমাণ প্রযুক্তি ২০১৪’ শীর্ষক এ সম্মেলন আয়োজন করছে। সম্মেলনে এ বিষয়গুলোর উপর মোট ১১ টি দেশের ১৬৩ টি গবেষণা পত্র উপস্থাপিত হবে বলে জানা গেছে। এছাড়া থাকছে ৪টি কি-নোট ও ২৪ টি টেকনিক্যাল সেশন।
সম্মেলনে ভূমিকম্প ও স্থাপনা কৌশল,যোগাযোগ,পরিবেশ,পানিসম্পদ,ভূতত্ত্বকৌশল এবং টেকসই কৌশল ও ব্যবস্থাপনা ক্ষেত্রে গবেষণাপত্র আহ্বান করা হয়েছিলো। এ আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে আয়োজক কমিটির পক্ষ থেকে চুয়েটের পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রিয়জ আক্তার মল্লিক বলেন,‘ পুরকৌশল বিষয়ের সর্বশেষ গবেষণাগুলো মানবকল্যানে সফল ব্যবহারের ও পরবর্তী ফলাফল সম্পর্কে সবাইকে অবহিত করাই এ সম্মেলনের মূখ্য উদ্দেশ্য।’ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও আরো ১০টি দেশের গবষকেগণ অংশগ্রহণ করছেন।
আগামীকাল নিবন্ধনের মধ্যে দিয়ে সকাল নয়টায় দিনব্যাপী কার্যক্রম শুরু হবে । এরপর দশটায় ভারত থেকে আগত ভারতের শিল্প গবেষক অধ্যাপক ড. বি.বি. পান্ডের একটি কি-নোট সেশন অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী। সম্মানী অতিথি হিসেবে চুয়েট উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে চুয়েট উপ-উপাচার্য অধ্যাপক মো. রফিকুল আলম অনুষ্ঠানে উপসি’ত থাকবেন। দিনের শেষ জাপানের অধ্যাপক ড. তামন ওয়েদার আরেকটি কি-নোট এবং টেকনিক্যাল সেশন দিয়ে দিনব্যাপী কার্যক্রম শেষ হবে।