চুয়েট গ্রিন ফর পিসের নেতৃত্বে আল আমিন এবং রাফি

চুয়েট নিউজ২৪ ডেস্কঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পরিবেশবাদী সংগঠন গ্রিন ফর পিসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (মোঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারীতে এ সভার আয়োজন করা হয়। এতে ২০২১-২২ বর্ষের কার্যকরী কমিটি ঘোষণা করেন সংগঠটির বিদায়ী সভাপতি রজতকান্তি সূত্রধর।

সায়মা সুলতানা চৈতী ও সামিন সালসাবিলের সঞ্চালনায় বিকাল ৫ টায় সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম। আরো উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দীন আহমেদ।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ আল-আমিন ইসলাম এবং সাধারণ সম্পাদক একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী এআর রাফি ফেরদৌস।

এছাড়াও মোঃ মাইন উদ্দিন, মোঃ আয়েস বিন আইয়ুব, জাহিদুল ইসলাম শাওন, মোঃ শিহাব মোর্তুজা, মো. মোসাদ্দেক হামিম-সহ-সভাপতি, ফয়সাল আনোয়ার- যুগ্ম-সাধারণ সম্পাদক, তুর্য ধার দীপ্ত- সহসাধারণ সম্পাদক এবং ইনজামামুল হক মাহি- সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়।

আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিরা বিদায়ী কমিটির সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেয়। এরপর সংগঠনটির বিগত এক বছরের কার্যক্রম নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র উপস্থিতির সামনে প্রদর্শন করা হয়।

নব নির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন ইসলাম বলেন, গ্রিন ফর পিস এর মাধ্যমে চুয়েটের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি দেশের সংকটকালীন মূহুর্তে আমরা চেষ্টা করি মানুষের পাশে দারাতে। একটি পরিবেশবাদী সংগঠন হিসেবে বরাবরের মতই পরিবেশ রক্ষায় আমরা সর্বদাই সচেষ্ট থাকবো। নবাগত কমিটির সকলকে সাথে নিয়ে মানবহিতৈষী কাজগুলোর পরিধি যেন দিগন্ত ছোঁয়া করতে পারি তৎজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য গ্রিন ফর পিস চুয়েট ক্যাম্পাসে দীর্ঘদিন যাবৎ পরিবেশবাদী কার্যক্রম পরিচালনা করে আসছে। গতবছর প্লাস্টিকের ব্যবহারে নিরুৎসাহিত করার লক্ষ্যে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যান্টিনে কাগজের তৈরি চায়ের কাপ বিতরণ করে। এছাড়াও তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে অনেকগুলো ডাস্টবিন স্থাপন করে।