হাবিব আসলাম:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ফটোকপির দোকানে (সাদ্দাম স্টোর নিকটবর্তী ইত্যাদি স্টোরে) কর্মরত টিপু নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে।
গতকাল ৯ই মে মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে দশটায় টিপু তার দোকানের বারান্দায় বৈদ্যুতিক বাতি লাগাতে যেয়ে হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান৷ এসময় তার পাশের দোকানে কর্মরত লোকজন তাকে চুয়েট মেডিকেল সেন্টারে নিয়ে যান৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকের পরামর্শক্রমে তাকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়৷
প্রত্যক্ষদর্শীরা জানান- টিপু বাতি লাগাতে যেয়ে হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পরে৷ বিষয়টি বুঝতে পেরে আশে পাশে থাকা চুয়েট ছাত্র এবং অন্যরা মিলে তাকে দ্রুত হাসপাতালে নেয়। ইত্যাদি স্টোরের মালিক মোঃ হামিদ- কে ফোন করা হলে, তাকে ফোনে পাওয়া যায় নি।