চুয়েটে প্রথমবারের মতো সার্কিট অলিম্পিয়াড আয়োজন করলো এসরো 

ফাহিম রেজা :

বিভিন্ন সমীকরনের মারপ্যাচের মাধ্যমে একটি ইলেক্ট্রিকাল সার্কিট সমাধান করা হয়৷ আজ চুয়েটে প্রথমবারের মতো এমন সার্কিট সমাধান প্রতিযোগীতা ” সার্কিট সলভিং অলিম্পিয়াড ” এর আয়োজন করলো চুয়েটের মহাকাশ ও রোবটিক প্রযুক্তি বিষয়ক ক্লাব এন্ড্রোমিডা স্পেস এন্ড রোবটিক রিসার্চ অর্গানাইজেশন ( এসরো)।

আজ বুধবার সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ এই অলিম্পিয়াড প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় (২০২৩-২৪) শিক্ষাবর্ষের মোট ৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। মোট ৫০ নম্বরের এই প্রতিযোগীতায় ছোট-বড় মিলিয়ে ছিল মোট ৯ টি প্রশ্ন এবং সমাধানের জন্য দেওয়া হয় ৪০ মিনিট।

অলিম্পিয়াডে অংশগ্রহনকারী কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী হাবিব সরকার অনুভূতি ব্যক্ত করে বলেন, এটি একটি অসাধারন অয়োজন ছিলো, প্রতিযোগীতাটিকে আমরা উপভোগ করেছি। আজকের সার্কিটগুলো তুলনামূলক সহজ হয়েছে।

অনুষ্ঠান শেষে এসরোর সভাপতি আরেফিন লাবিব বলেন, চুয়েটে সদ্য ভর্তি হওয়া প্রযুক্তিপ্রেমী নবীনদের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক এবং উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশের সুযোগ করে দেওয়ার চিন্তা থেকে আমাদের আয়োজন সার্কিট সল্ভিং অলিম্পিয়াড। আমাদের এই ইভেন্ট নবীন চুয়েটিয়ানদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সার্কিট সমাধানের লড়াইয়ে অংশ নিয়েছে শতাধিক শিক্ষার্থী।

এছাড়া তাদের এই সফল আয়োজন প্রতিযোগীদের আরো সৃজনশীল করবে এবং প্রযুক্তিগত কাজে উৎসাহিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।