মো ফাহিম রেজা :
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( চুয়েট) সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন পূজা উদযাপন পরিষদের ২০২৩-২৪ সেশনের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ১২ নভেম্বর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে দীপাবলি উৎসবের দিন সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় উক্ত কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনিরুদ্ধ দেব এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৌমিক জয়।
এছাড়াও নতুন কমিটির সহ সভাপতি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দীপ্র চৌধুরী, তড়িৎকৌশল বিভাগের সপ্তক রায়, ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সৈকত সরকার, পেট্রলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের উৎস চৌধুরী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সৃজিতা ধর, ইলেকট্রনিকস এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অদিতি রায়, অর্থ সম্পাদক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অনুরাগ নন্দী, সাংগঠনিক সম্পাদক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সুরঞ্জন সরকার এবং দপ্তর সম্পাদক পানিকৌশল বিভাগের শিবাজি দাশ।
নবনির্বাচিত সভাপতি অনিরুদ্ধ দেব বলেন, সংগঠনটির দায়িত্ব পেয়ে অনেক ভালো লাগছে। চুয়েটে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় কাজ চালিয়ে যেতে সকলের সহযোগিতা চাই। আশা করছি সুন্দর ও সাবলীলভাবে আমার দায়িত্ব পালন করতে পারবো।
এছাড়াও তিনি চুয়েট প্রশাসনের কাছে সনাতন ধর্মাবলম্বিদের জন্য একটি মন্দির স্থাপনের প্রত্যাশা ব্যাক্ত করেন।