চুয়েট কম্পিউটার ক্লাবের নতুন কার্যকর কমিটি ঘোষণা

সজীব কর:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর প্রযুক্তি ও প্রোগ্রামিং বিষয়ক সংগঠন চুয়েট কম্পিউটার ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের(সিএসই) অপারেটিং সিস্টেম ল্যাবে এ সভা অনুষ্ঠিত হয়।

১৬ আগস্ট(বুধবার) বিকাল ৫ টায় অনুষ্ঠিত এই সভায় চুয়েট কম্পিউটার ক্লাবের ২০২২-২৩ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন চুয়েটের সিএসই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাহিমুল আলম আরাফ এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আশরাফুল আলম পাভেল মনোনীত হয়েছেন।

এছাড়া ২৮ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি (অ্যাডমিন)- নিদিতা রায়, সহ-সভাপতি (প্রোগ্রামিং)- মো: আল-আমিন ভুইয়ান, সহ-সভাপতি (অরগানাইজিং)- মো: রাকিব আলম বাপ্পি, যুগ্ম-সাধারণ সম্পাদক- মো: তাওসিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক- তাহসিন আজাদ তিয়াস , অর্থ সম্পাদক- আবির হাসান প্রমূখ দায়িত্বভার গ্রহণ করেন।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল (ইসিই) অনুষদের ডীন ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো: শামসুল আরেফিন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ক্লাবের চিফ মডারেটর ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো: মনজুরুল হাসান, ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক অনিমেষ রায়, সহকারী অধ্যাপক অসীম দে, প্রভাষক হাসান মুরাদ।