এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাঈদ চৌধুরী:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ জুন (সোমবার) চুয়েটের পুরকৌশল বিভাগের সভাকক্ষে এই সাধারণ সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক মো. মইনুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.আসিফুল হক, এবং এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের ফ্যাকাল্টি এডভাইজর অধ্যাপক ড.জি এম সাদিকুল ইসলাম।

অনুষ্ঠানে নতুন কমিটির তালিকা ঘোষণা করেন বিদায়ী সভাপতি লামিয়া ইসলাম লিয়া। নব্য কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের ‘১৭ ব্যাচের শিক্ষার্থী মোঃ মোসাদ্দেক হামিম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের ইসরাত জাহান।
এছাডা অনুষ্ঠানে চ্যাপ্টারের ১৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ২০২১-২২ ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে কনক্রিট সলিউশন প্রতিযোগিতা ২০২১, ইকো কনক্রিট কম্পিটিশন ২০২১, কনক্রিট সলিউশন প্রতিযোগিতা ২০২২ এর প্রতিযোগিতায় বিজয়ী ১০ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।এছাড়াও অনুষ্ঠানে কনক্রিট প্রতিযোগিতার বিচারকমন্ডলীদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নব্য কমিটির সভাপতি মোসাদ্দেক হামীম বলেন, এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের সভাপতি নির্বাচিত হওয়ায় অত্যন্ত গর্বিতবোধ করছি। তাই এই দায়িত্ব আমি খুব নিষ্ঠার সাথে পালন করতে চাই। পাশাপাশি সামনের দিনগুলোতে এই চ্যাপ্টারের কার্যক্রমের মাধ্যমে চুয়েটের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে দিতে আমি অঙ্গীকারবদ্ধ। আশা করি, এই যাত্রায় আমরা বিশ্ববিদ্যালয় প্রসাশনকে বরাবরের মতোই পাশে পাবো ৷