
চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক সমিতি অষ্টম বেতন কাঠামোতে শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে ও পদমর্যাদার দাবিতে আগামী রবিবার থেকে ক্লাস, পরীক্ষাসহ সকল ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা দিয়েছে। গতকাল বৃহষ্পতিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আব্দুর রহমান ভূঁইয়া। তবে নতুন বর্ষের ভর্তি কাযক্রম ও জরুরী দাপ্তরিক কাযক্রম এর আওতামুক্ত থাকবে বলে তিনি জানান।
আজ সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত পুরকৌশল বিভাগের সামনে ও পশ্চিম গ্যালারিতে মানববন্ধন, কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন শিক্ষকগণ। এরপর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মশিউল হক বলেন, ন্যায্য দাবি আদায়ে বিগত আট মাস ধরে আমরা শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখে স্বল্প পরিসরে আন্দোলন করে আসছি। তবে এখন আমাদেরকে বাধ্য হয়েই ক্লাশ বর্জনের মত কঠোর কর্মসূচি গ্রহণ করতে হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।
তারিখ: ৭.১.২০১৬