আকিফা মনজুর তিশাঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম জনপ্রিয় সংগঠন সাপ্লাই চেইন এন্ড বিজনেস অ্যালায়েন্স (এসসিবিএ)-এর ২০২৪-২৫ মেয়াদের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৫ই অক্টোবর (শনিবার) অনলাইন প্ল্যাটফর্মে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদায়ী কমিটির সভাপতি জুবাইর জিদান নতুন কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে ইলেকট্রনিক এন্ড টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো:নাফিজুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী ওয়াসিফ সাদমান তানিম নির্বাচিত হয়েছেন।।
২৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চতুর্থ বর্ষের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী ফারহানা রহমান উপমা, যন্ত্রকৌশল বিভাগের ইয়াদ হোসেইন সাজিদ ও কম্পিউটার সায়েন্স ও প্রকৌশল বিভাগের সাবিক আফতাহি।অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক মুহাইমিনুল ইসলাম নুবায়ের , অর্থ সম্পাদক ফাহিম সাদাত বারি, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আরশাদ, এম আর খান সিক্ত ও রিফাত জামান , সাংগঠনিক সম্পাদক শায়লা শারমিন স্নিগ্ধা ও অভিজিৎ চৌধুরী, অর্থ সম্পাদক অনুরাগ নন্দী প্রমূখ।
নবনির্বাচিত সভাপতি মোঃ নাফিজুল আলম চুয়েটনিউজ২৪ কে বলেন, ” আমার মূল লক্ষ্য হলো-শিক্ষার্থীদের ব্যবসায়িক দক্ষতা এবং সাপ্লাই চেইন সম্পর্কে জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করা। ক্লাবটি শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে বাস্তব জগতে চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নিয়ে কাজ করে আসছে। আমরা চুয়েটের শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে এবং তাদেরকে ভবিষ্যতের সফল নেতৃত্বে পরিণত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাব।”
উল্লেখ্য, সাপ্লাই চেইন এন্ড বিজনেস এলায়েন্স ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি মূলত সাপ্লাই চেইন, ব্যবসায়িক বিষয়াবলি এবং শিল্পোদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় উদ্ভুদ্ধ করে।