চুয়েটনিউজ ২৪ডেস্ক :
পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারদের আন্তর্জাতিক সংগঠন সোসাইটি অফ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার্স (এসপিই) এর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) চ্যাপ্টারের ২০২৫-২০২৬ মেয়াদের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২০ জুলাই (রবিবার) পিএমই সেমিনার রুমে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় নতুন এই কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি বিগত সময়ে বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।
১৬ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটিতে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের (২০২১-২২ শিক্ষাবর্ষ ) পিএমই বিভাগের শিক্ষার্থী মো. রাসেল আহমেদকে সভাপতি এবং একই বর্ষের মো. ফাহিম রেজাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
উক্ত কমিটিতে মনোনীত অন্যরা হলেন, সহ-সভাপতি- মো. সাফায়েত ইসলাম ও তাহাসিন আফিয়া মারওয়া , কোষাধ্যক্ষ মো. আব্দুস শাহিদ মন্ডল, প্রোগ্রাম চেয়ারম্যান ফাইক শাফকাত, মেম্বারশিপ চেয়ারপার্সন মাইশা মুসাররাত, ওয়েবমাস্টার রাকিবুল ইসলাম পায়েল, কমিউনিকেশন ও আউটরিচ পার্সন আবু সাইয়েদ এবং সোশ্যাল অ্যাক্টিভিটিস চেয়ারপার্সন মোঃ মোস্তফা বশির আদিব। এছাড়াও কমিটিতে আরো ৬ জনকে অফিসার হিসেবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপিই চুয়েট চ্যাপ্টারের ফ্যাকাল্টি অ্যাডভাইজর সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমানসহ পিএমই বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বিদায়ী কমিটি কর্তৃক বিভিন্ন সময়ে আয়োজিত পোস্টার ও মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন এবং কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়।
নবনির্বাচিত সভাপতি মো. রাসেল আহমেদ চুয়েটনিউজ২৪কে বলেন, পূর্ববর্তী কমিটির ন্যায় আমরা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের দিকে জোড় দিবো। নিয়মিত সেমিনার-ওয়েবিনার, বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, এসপিই চুয়েট চ্যাপ্টার ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরু থেকে সংগঠনটি দক্ষ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার তৈরিতে ভূমিকা রেখে চলেছে।