চুয়েটের একমাত্র সাংস্কৃতিক সংগঠন ‘জয়ধ্বনি’র নতুন কার্যকরী কমিটি ঘোষণা

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একমাত্র সাংস্কৃতিক সংগঠন ‘জয়ধ্বনি’র ২০২৪-২৫ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৩ অক্টোবর (বৃহস্পতিবার) শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের মিলনায়তনে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নতুন কমিটির কাছে দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আরশাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে পানিসম্পদ কৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ইশতিয়াক চৌধুরী নির্বাচিত হয়েছেন।

৩৬ সদস্য বিশিষ্ট কমিটিতে আরও রয়েছেন সহ-সভাপতি (এডমিন) সৃজিতা ধর, সহ-সভাপতি (কালচারাল) অনিন্দিতা দাশ, সাংগঠনিক সম্পাদক মুবিন আকিব, অর্থ সম্পাদক নওরিন তাবাসসুম অর্পিতা সহ অনেকে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির মডারেটর ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সানাউল রাব্বী পাভেল এবং সংগঠনের উপদেষ্টা ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক।

নবনির্বাচিত সভাপতি আবদুল্লাহ আরশাদ তার বক্তব্যে জানান, “জয়ধ্বনি চুয়েট ক্যাম্পাসে নানা আয়োজনের পাশাপাশি ক্যাম্পাসের বাইরেও সক্রিয়ভাবে নিজেদের উপস্থিতি নিশ্চিত করছে। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে জয়ধ্বনিকে তুলে ধরতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।”

সাধারণ সম্পাদক ইশতিয়াক চৌধুরী বলেন, “জয়ধ্বনি শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। আমরা সবসময় মুক্তচিন্তার অনুশীলনে বিশ্বাসী, এবং এই ধারা এগিয়ে নিতে আমরা সর্বদা সচেষ্ট থাকব।”

উল্লেখ্য, অনুষ্ঠানটিতে ২০২৪-২০২৫ বর্ষের নব কার্যকরী কমিটি ঘোষণার পাশাপাশি সাদরে এবং কৃতজ্ঞচিত্তে বিদায় জানানো হয় ২০২৩-২০২৪ বর্ষের কার্যকরী কমিটিকে। সেই সাথে জয়ধ্বনি পরিবারের সুসম্প্রসারণ এবং চুয়েট ক্যাম্পাসকে আকাশসংস্কৃতির প্রভাব থেকে মুক্ত রেখে সুস্থধারার সংস্কৃতিচর্চার ধারা অব্যাহত রাখবে নতুন কমিটি – এমন আশা ব্যক্ত করেন বক্তারা।