আকিফা মঞ্জুর তিশা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গত ১৯,২০ ও ২২ নভেম্বর আয়োজিত হয়েছে “ইন্ট্রো টু রোবটিক্স” কর্মশালা। তিনদিন ব্যাপী আয়োজিত এই কর্মশালাটির আয়োজন করেছে চুয়েটের রোবো মেকাট্রনিক্স এসোসিয়েশন (আরএমএ)
অনুষ্ঠানটির প্রথম দিন শিক্ষার্থীদের জন্যে আয়োজন করা হয় আরডুইনো ও সেন্সরের মৌলিক বিষয়বস্তু অন্বেষণ এবং উদ্ভাবনী প্রকল্প তৈরি অনুষ্ঠান।
দ্বিতীয় দিন প্রতিযোগিদেরকে বিভিন্ন দলে ভাগ করে প্রতি দলে একজন করে প্রশিক্ষকের মাধ্যমে সোল্ডারিং শিখানো হয়। এরপর হ্যাকাথনের জন্য দল বানানো হয় ও প্রতি দলকে নির্দেশনা দেওয়া হয় হ্যাকাথনের প্রস্তুতি নিতে। হ্যান্ডস-অন প্রজেক্ট বিল্ডিং এর ব্যবস্থা করা হয় যেখানে শিক্ষার্থীরা সৃজনশীলভাবে বিভিন্ন সমস্যা সমাধানের দক্ষতা বিকাশ এবং সোল্ডারিংয়ে দক্ষ হতে পারবে। চূড়ান্ত চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করাতে প্রতিটি দলকে দেওয়া হয় বিভিন্ন এসাইনমেন্ট।
প্রতিযোগিতার ৩য় দিনে মিনি হ্যাকাথন এর আয়োজন করা হয়। তাদের প্রজেক্ট প্রেজেন্টেশন, দলীয় কাজ, প্রজেক্ট এর উৎকর্ষতার উপর ভিত্তি করে পুরষ্কার দেওয়া হয়।
জানা যায়, এই অনুষ্ঠানটির জন্য ২৯৩ জন নিবন্ধন করেছিল যেখান থেকে কর্মশালায় অংশগ্রহণ করেছে ১৮০ জন ও হ্যাকাথনে অংশ নিয়েছে ১২০ জন।
অনুষ্ঠানটির ব্যাপারে আরএমএ’র সভাপতি সায়ন পাল বলেন” আমাদের এই ইভেন্টটি মূলত ২৩ ব্যাচের জন্য ছিলো, যারা ক্যাম্পাসে নতুন এসছে। তাদেরকে ইলেক্ট্রনিক্স বা রোবোটিক্স দুনিয়ায় সাথে পরিচিত করানোই উদ্দেশ্য ছিলো। তাদের সাড়া যতটুকু আশা করেছি তার থেকে বেশিই পেয়েছি। এর পিছে আছে সংগঠনটির সদস্যরা, যারা যথেষ্ট পরিশ্রম করেছে যাতে নতুন ব্যাচ সুন্দর একটা অভিজ্ঞতা পায়।”
হ্যাকাথনে অংশগ্রহণকারী চুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের ২০২৩-২৪ ব্যাচের শিক্ষার্থী ফাইজা ইসলাম বলেন, এটা সত্যিই অসাধারণ একটি অনুষ্ঠান ছিল। আমার সহপাঠীদের সাথে অনেক নতুন জিনিস শিখেছি এবং নতুন কিছু করতে সক্ষম হওয়া সত্যিই উত্তেজনাপূর্ণ ছিল। সত্যিই আরো ইভেন্টের জন্য উন্মুখ কারণ এটি পুঙ্খানুপুঙ্খভাবে খুব উপভোগ্য ছিল।কর্মশালাটি দুর্দান্ত ছিল।”