চুয়েটনিউজ২৪ ডেস্কঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) খেলাধুলা ভিত্তিক সংগঠন ‘চুয়েট স্পোর্টস ক্লাব’-এর কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৭শে অক্টোবর (সোমবার) অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন পুরকৌশল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী তাহসীন রাইয়ান মাহী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রকৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ইবনে জুবায়ের । এছাড়াও ৭৩ সদস্যবিশিষ্ট কমিটিতে অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি তোফায়েল খান, সাংগঠনিক সম্পাদক সানি হাসান ইমন এবং অর্থ-সম্পাদকমেহেদি হাসান অভি প্রমূখ।
কমিটিতে সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী ও প্রধান পরিচালক হিসেবে থাকবেন পানিসম্পদ কৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. সামিউন বশির।
নবনির্বাচিত সম্পাদক ইবনে জুবায়ের চুয়েটনিউজ২৪ কে বলেন , চুয়েট স্পোর্টস ক্লাবকে আরও শক্তিশালী ও সবার প্রিয় করে তুলতে আমরা নতুন ইভেন্ট, টুর্নামেন্ট এবং ট্রেনিং সেশন আয়োজন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। সকলে অংশগ্রহণ করুন এবং আমাদের ক্লাবকে আরও এগিয়ে নিতে সহযোগিতা করুন।
উল্লেখ্য, চুয়েট স্পোর্টস ক্লাব ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরু থেকে সংগঠনটি চুয়েটের ক্রীড়ার পরিবেশকে আরো সুন্দর করতে কাজ করছে।