রোবো মেকাট্রনিক্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) রোবটিক্স গবেষণা বিষয়ক সংগঠন ‘রোবো মেকাট্রনিক্স এসোসিয়েশন’-এর কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৩ শে অক্টোবর (বুধবার) অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন যন্ত্রকৌশল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সায়ন পাল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মেকাট্রনিক্স মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল
ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আলিফ হায়দার । এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইতকান হোসেন, মোঃ কামরুজ্জামান এবং তানজীম তানমীদ রেজা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ রফিক এবং আব্দুল্লাহ আল মাসুম, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. ইসমাইল হোসাইন মারুফ, অর্থ সম্পাদক হিসেবে মো. সাদিক ইমতিয়াজ নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি সায়ন পাল বলেন, ” আরএমএ-এর হয়ে কাজ করতে পারা আমার জন্য বড় সম্মানের বিষয়। আমি ক্লাবকে আরও উন্নত ও সৃজনশীল করতে সবার সহায়তায় কাজ করতে চাই। আমরা নতুন উদ্যাগ ও উদ্ভাবনী প্রকল্প নিয়ে কাজ করব। আমার লক্ষ্য থাকবে সদস্যদের দক্ষতা ও সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। “