এএসএমই চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের নতুন কমিটি ঘোষণা

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের গবেষণাধর্মী সংগঠন আমেরিকান সোসাইটি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (এএসএমই), চুয়েট চ্যাপ্টার এর ২০২৩-২০২৪ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে‌ । গত ৬ অক্টোবর রবিবার যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অনুরাগ নন্দী এবং সাধারণ সম্পাদক হয়েছেন নামির শাহেদ চৌধুরী।

এছাড়া সহ সভাপতি হিসেবে আব্দুল্লাহ আরশাদ, মারওয়াহ আসগর তানহা ও ইতক্বান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জারিন সুবাহ, সাংগঠনিক সম্পাদক শায়লা শাহরিন স্নিগ্ধা ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক নাফশীন রেজা রিদিকা, কোষাধ্যক্ষ হিসেবে ওয়াসিফ সাদমান তানিম, যুগ্ম কোষাধ্যক্ষ মুহাইমিনুল ইসলাম নুবায়ের, যোগাযোগ সম্পাদক সাদিয়া ইসলাম, অফিস সম্পাদক কনক চন্দ্র ভৌমিক, প্রকাশনা সম্পাদক সাম্মাম রহমান, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আহসান হাবিব, বিজ্ঞাপন
সম্পাদক ওয়াহিদ বিন নূর, গবেষণা সম্পাদক মোঃ ফারহান ইমতিয়াজ, আইটি সম্পাদক আরিফুল হক, প্রোগ্রাম পরিকল্পনা সম্পাদক লুলু গওহার, ইন্ডাস্ট্রি রিলেশন্স সম্পাদক হিসেবে মোঃ মেহেদী হাসান সাব্বি দায়িত্ব পালন করেন।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক, সংগঠনের উপদেষ্টা যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সানাউল রাব্বি পাভেল ও মডারেটর একই বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমিনুল ইসলাম।

নতুন কমিটির সভাপতি অনুরাগ নন্দী বলেন, আন্তর্জাতিক এবং ফ্লেগশিপ ইভেন্ট আয়োজনের ফলে এএসএমই উচ্চমানের মর্যাদা ও পরিচিতি লাভ করেন। এই সকল অর্জন ধরে রাখতে ১৯ থেকে ২২ এবং পরবর্তী সকল ব্যাচের একাত্মতা প্রয়োজন।

নতুন কমিটির সাধারণ সম্পাদক নামির শাহিদ চৌধুরী বলেন, জুনিয়র ব্যাচের সকলকে ধন্যবাদ কঠোর পরিশ্রমের মাধ্যমে এত সুন্দর আয়োজন করার জন্য। ১৮ ব্যাচকে অনেক ধন্যবাদ নতুন কমিটি ঘোষণার জন্য একই সাথে সকলকে আগামীতে চলার পথ পরিদর্শন করে দেওয়ার জন্য।

উল্লেখ্য, বার্ষিক সাধারণ সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয় এবং কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতায় বিজয়ী ৫ জনের হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।