চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগ (এমএমই) আগামী ৫ নভেম্বর উদযাপিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “এমএমই ডে-২০২৫”। দিনটিকে ঘিরে ইতোমধ্যেই শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে বিরাজ করছে আনন্দ ও উচ্ছ্বাস।
আগামীকাল ৫ নভেম্বর সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনব্যাপী এই উৎসবের সূচনা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হবে অনুষ্ঠানের প্রধান আয়োজন ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রাক্তন প্রধান প্রকৌশলী ইঞ্জি. মো. ইকবাল করিম।
অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করবেন ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. আরাফাত রহমান এবং আয়োজক আহ্বায়ক হিসেবে থাকবেন ড. সাজ্জাদ আহমদ।
“এমএমই ডে” উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রাক-অনুষ্ঠানও ইতোমধ্যে বিভাগে উৎসবের আবহ তৈরি করেছে।
গত ১ নভেম্বর শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক প্রীতি ক্রিকেট ম্যাচ।
৩ নভেম্বর অনুষ্ঠিত হয় আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা প্রতিযোগিতার পাশাপাশি একতার বন্ধনকে আরও দৃঢ় করে।
মূল দিবসে দুটি মূল প্রবন্ধ উপস্থাপন, কেস কম্পিটিশন, পোস্টার প্রেজেন্টেশন, স্টুডেন্ট ওয়ার্ক প্রেজেন্টেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে । এসব আয়োজনে শিক্ষার্থীরা তাদের জ্ঞান, মেধা ও সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ পাবে।
এই বিষয়ে ম্যাটেরিয়াল এন্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগে (এমএমই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুলতান মাহমুদ তাওফিক চুয়েটনিউজ২৪ কে বলেন, আমাদের বিভাগে প্রথমবারের মতো আয়োজিত “এমএমই ডে-২০২৫” শিক্ষার্থীদের বাস্তব শিল্পজগত সম্পর্কে জানার সুযোগ দেবে। বিভিন্ন প্রতিযোগিতা ও কার্যক্রমের মাধ্যমে আমরা ইন্ডাস্ট্রি ও একাডেমিকের মধ্যে এক দৃঢ় সেতুবন্ধন গড়ে তুলতে পারব বলে বিশ্বাস করি।