বাংলাদেশ কর্মচারী ফেডারেশনের ভারপ্রাপ্ত মহাসচিব চুয়েটের জামাল উদ্দিন

চুয়েটনিউজ২৪.ডেস্ক:

বাংলাদেশের আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন  (বাআবিকফ) এর ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কর্মচারী সমিতির সভাপতি মো: জামাল উদ্দিন। 

গতকাল, ১৭ মে
(শনিবার) প্রধান উপদেষ্টার সম্মতিক্রমে বাআবিকফের চেয়ারম্যান মো: সেলিম মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে  বর্তমান মহাসচিব জনাব শওকত ইসলাম সবুজের অসুস্থতাজনিত কারণে মো: জামাল উদ্দিনকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালনের জন্য বলা হয়।

মো: জামাল উদ্দীন বর্তমানে চুয়েটের পুরকৌশল বিভাগে সিনিয়র অফিস সহায়ক হিসেবে কর্মরত। মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত হয়ে জামাল তার অনুভূতি ব্যক্ত করে চুয়েটনিউজ২৪ কে বলেন, আমাকে এই দায়িত্ব প্রদানের জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি ও ফেডারেশনের পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাই। এর আগেও আমি ফেডারেশনের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি আমার দায়িত্ব পালনকালে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের প্রতি বৈষম্য নিরসনের চেষ্টা করব। পাশাপাশি সবার ন্যায্য অধিকার আদায়ে কাজ করে যাব ইনশাআল্লাহ। আমার প্রতি আস্থা রাখায় সকলকে ধন্যবাদ। 

উল্লেখ্য গত ২২ এপ্রিল, চুয়েট কর্মচারী সমিতির নির্বাচনে মোঃ জামাল উদ্দীন টানা ৫ম বারের মতো সভাপতি নির্বাচিত হন। মহাসচিবের এই দায়িত্ব পাওয়া চুয়েট কর্মচারী সমিতি তথা চুয়েটের জন্য গর্বের বিষয় বলে মনে করেন সংগঠনটির সদস্যরা।