চুয়েটে বৃক্ষরোপণ করল চাঁদপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

ফাহিম রেজাঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গত ২১ আগস্ট ২০২৫ তারিখে আয়োজিত হয় বৃক্ষরোপণ অনুষ্ঠানের। চুয়েটের চাঁদপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে প্রায় ১০০টি চারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে রোপণ ও বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

পাশাপাশি আয়োজিত হয় সংগঠনটির বার্ষিক সাধারণ সভাও। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. রণজিৎ কুমার সূত্রধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক অনুষদের সহকারী অধ্যাপক মৌসুমি রানী দে ও কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের প্রভাষক মাইশা ফাহমিদা। এছাড়া চাঁদপুর জেলা সমিতি, চট্টগ্রামের নেতৃবৃন্দও এই অনুষ্ঠানে যোগদান করেন।

উক্ত সংগঠনের নতুন সভাপতি সুস্মিত আচার্যী বলেন, “চুয়েট ক্যাম্পাসের সবুজায়ন ধরে রাখতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা এ কর্মসূচি নিয়েছি। আশাকরি আমাদের সংগঠন ভবিষ্যতেও এরকম আরো সুন্দর সুন্দর উদ্যোগ গ্রহন করবে।”

প্রধান অতিথি অধ্যাপক ড. রণজিৎ কুমার সূত্রধর তার বক্তব্যে বলেন, “চাঁদপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন শিক্ষার্থীদের মধ্যে একাডেমিক উৎকর্ষ, সামাজিক দায়বদ্ধতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখছে। এ ধরনের সংগঠন ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে অনন্য ভুমিকা পালন করে।”

অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ঐক্য, দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতার গুরুত্ব তুলে ধরে অ্যাসোসিয়েশনের ধারাবাহিক কার্যক্রমের প্রশংসা করেন।