চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর যন্ত্রকৌশল সম্পর্কিত জ্ঞান চর্চা ও প্রযুক্তি উদ্ভাবন বিষয়ক সংগঠন চুয়েট অটোমোটিভ এন্ড মোবিলিটি সোসাইটির(সিএএমএস) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২০২২-২৩ সেশনের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে ওয়াসিফ সাদমান তানিম এবং সাধারন সম্পাদক শেখ নাফিস সাদিক অয়ন।
গত ১৭ই সেপ্টেম্বর (মঙ্গলবার) অনলাইনে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান,মেকাট্রনিক্স ও ইনডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সংগঠনটির এডভাইজর অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমদ । এছাড়া আরো উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম।
অনুষ্ঠানে নতুন কমিটির তালিকা ঘোষণা করেন উক্ত বিভাগের বিদায়ী বর্ষের শিক্ষার্থী রিফাত আরমান রাব্বি(প্রাক্তন সভাপতি) এবং একই বিভাগের শিক্ষার্থী আশহার ইনতেযাম তাহবির(প্রাক্তন সাধারণ সম্পাদক)।অনুষ্ঠানে সংগঠনটির ৩৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, “২০২১ সালে প্রতিষ্ঠিত পাওয়া এই ক্লাবের এটি তৃতীয় কমিটি। নতুন কমিটি দায়িত্বপ্রাপ্তরা ইতিমধ্যে আমার সঙ্গে দেখা করেছে । শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষার জন্য এই ক্লাব সহায়ক হবে বলে আমি মনে করি। ”
সংগঠনটির নব নির্বাচিত সভাপতি ওয়াসিফ সাদমান তানিম উচ্ছাস প্রকাশ করে বলেন,”এটি অবশ্যই আনন্দের।আমি স্যার এবং সিনিয়র দের কাছে কৃতজ্ঞ।ক্লাব মেম্বাররা যাতে নিজেদের ব্যক্তিগত জায়গা থেকে ক্লাব থেকে ভালো কিছু নিয়ে যেতে পারে এটা নিশ্চিত করা আমার দায়িত্ব।।আগে সিএমএমএস বিজয় ৭১ নিয়ে কাজ করলেও সামনে আমরা বায়োফুয়েল,তড়িৎ বাহন নিয়ে কাজ করবো।”