
গোলাম মোস্তফা তানিমঃ
‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখায় বসুন্ধরা শুভসংঘের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৬ মে (সোমবার) সংগঠনটির ফেসবুক পেইজে এক বিবৃতিতে উক্ত কমিটি ঘোষণা করা হয়।
৪১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন চুয়েটের পুরকৌশল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ফাইয়াজ মুহাম্মদ কৌশিক ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পানিসম্পদ কৌশল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব।
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন সুরাইয়া পারভীন প্রান্তিকা, মোঃ ফাহিম রেজা এবং শাহাদাৎ হোসাইন ইয়াসীন। যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা খালিদ বিন শামস, সাংগঠনিক সম্পাদক মোঃ আসিফ রায়হান লিমন এবং অর্থ সম্পাদক নাজমুস সাকিব নাবিল, দপ্তর সম্পাদক মোঃ রাশেদ খান, নারী বিষয়ক সম্পাদক দলা দেবনাথ, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ নাঈম হালদার, প্রচার সম্পাদক আল হাসনাত পিয়াস, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শাহিনুর বেগম, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল রিফাত, ক্রীড়া সম্পাদক রবিউল আউয়াল, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আহনাফ মুজিব মাহি, সমাজকল্যাণ সম্পাদক গোলাম রাব্বানী নোবেল, আপ্যায়ন বিষয়ক সম্পাদক গাজী মোঃ তাহসিন কবির, গ্রন্থণা বিষয়ক সম্পাদক পুষ্পিতা পাল জয়া, উদ্ভাবন বিষয়ক সম্পাদক তুষার আহমেদ।
নবনির্বাচিত সভাপতি ফাইয়াজ মুহাম্মদ কৌশিক চুয়েটনিউজ২৪ কে জানান, এটি আসলে মূলত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা মানুষের প্রয়োজনে, বিপদে-আপদে পাশে থাকতে চাই। সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। সর্বোপরি পরস্পরের সহযোগিতায় একটি সুস্থ ও সুন্দর পৃথিবী গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
অন্যদিকে, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব বলেন, “শুভ কাজে সবার পাশে” এই স্লোগানকে ধারণ করে বসুন্ধরা শুভ সংঘ চুয়েট শাখা প্রতিষ্ঠার পর থেকেই বৃক্ষরোপণ ও জনসচেতনতা মূলক নানা কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করে আসছে। আমাদের নতুন কমিটিও সেই ইতিবাচক ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, শুভ কাজের উদ্যোগ গ্রহণ ও সমাজ পরিবর্তনের লক্ষ্যে শুভবোধসম্পন্ন মানুষকে একত্রিত করে গড়ে উঠেছে বসুন্ধরা শুভসংঘ। গত বছর গড়ে উঠা অত্র সংগঠনের চুয়েট শাখার পূর্বের কমিটি ইতোমধ্যেই সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও পরিবেশ সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির মতো প্রশংসনীয় কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে।