চুয়েট নিউজ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের গবেষণাধর্মী সংগঠন আমেরিকান সোসাইটি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (এএসএমই), চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের ২০২৫-২৬ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।গত ১৮ আগস্ট(সোমবার) যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ, প্রফেসর ড. মোঃ সানাউল রাব্বি এবং প্রভাষক প্রতীক চন্দ্র ঘোষ।
নতুন কার্যকরী কমিটিতে সভাপতি হয়েছেন শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আহাদ বিন আজাদ। এছাড়া সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজেশ লালা (অ্যাডমিন), অর্ণব দাশ (টেকনিক্যাল) এবং আফসানা আহমেদ (অপারেশনাল)। অর্থ সম্পাদক হয়েছেন ইফাজ আহমেদ সিয়াম, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাদমান সাকিব।
সভাপতির বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, “এএসএমই চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারকে নিয়ে পরিকল্পনা অনেক বড়, তবে সময় স্বল্প। এই কম সময়ে যতটুকু সম্ভব ক্যাম্পাস, বিভাগ এবং পরবর্তী ব্যাচগুলোর জন্য কার্যকরী কিছু পদক্ষেপ গ্রহণ করতে চাই।”