চুয়েটে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যাসকেড ১.০

চুয়েটনিউজ২৪ ডেস্ক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এএসএমই চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টার -এর উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে “ক্যাসকেড ১. ০”।এটি একটি জাতীয় পর্যায়ের প্রযুক্তি-ব্যবসা ভিত্তিক প্রতিযোগিতা ও ক্যারিয়ার উন্নয়নমূলক ইভেন্ট। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। পুরো ইভেন্টটি দুটি অংশে বিভক্ত:
একটি দ্বি-পর্যায়ের টেক-বিজনেস কেস প্রতিযোগিতা, যেখানে ৩-৪ সদস্যের শিক্ষার্থী দলসমূহ বাস্তব শিল্পখাতের সমস্যার সমাধান উপস্থাপন করবে। নিবন্ধনের সময়সীমা ছিল ৩০শে জুন । দেশের ২২টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে ৩৩টিরও বেশি দল এতে অংশগ্রহণ করে। নির্বাচিত শীর্ষ ১০টি দল আগামী ১৯ জুলাই(শনিবার) চূড়ান্ত পর্বে প্রতিযোগিতা করবে।

চুয়েটের শিক্ষার্থীদের জন্য কর্মজীবন সম্পর্কিত সেমিনার, যেখানে শিল্পখাতের বিশেষজ্ঞ এবং রিক্রুটাররা অংশ নেবেন। এই সেমিনারটি অনুষ্ঠিত হবে ১১ জুলাই, বিকাল ৩টায়। এতে অংশগ্রহণকারী শিল্প প্রতিষ্ঠানসমূহ হলো ইএসএবি, বনফুল-কিশওয়ান গ্রুপ, অশোক লেল্যান্ড, রেকিট, কেএসআরএম এবং বিএসআরএম।

এএসএমই চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের সভাপতি অনুরাগ নন্দী বলেন ,ক্যাসকেড ১.০ চুয়েট ও চুয়েটের বাইরে সকল প্রকৌশল শিক্ষার্থীর জন্য একটি নতুন প্ল্যাটফর্ম । কেস কম্পিটিশন এর মত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা প্রযুক্তির সহায়তায় সমাধান দিতে পারবে । এছাড়া এতে ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদের উপস্থিতিতে যন্ত্রকৌশল শিক্ষার্থীদের জন্য একটি ইন্ডাস্ট্রিয়াল এক্সপোর আয়োজন হচ্ছে। যা সমাপনী বর্ষের শিক্ষার্থীদের চাকরির জীবনের জন্য অত্যন্ত সহায়ক হবে বলে আমরা আশাবাদী।

এই ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব সমস্যার সমাধানে নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন এবং শিল্প প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারবে।