
চুয়েটনিউজ২৪ ডেস্কঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আমেরিকান সোসাইটি অফ হিটিং, রেফ্রিজারেটিং এবং এয়ার-কন্ডিশনিং ইঞ্জিনিয়ার্স (অ্যাশরে) চুয়েট চ্যাপ্টার এর ২০২৫-২০২৬ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে । গত ২৯শে জুলাই যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম স্বপ্ন এবং সাধারণ সম্পাদক হয়েছেন অনীষ দেব তূর্য।
এছাড়া সহ সভাপতি হিসেবে আলিফ মাহমুদ নাফি, মোহাম্মদ নুর ই মাহমুদ জায়েদ, তাসনিম তাবাসসুম সামান্তা ও চিরণজিৎ রয়, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহি আল ওয়াহিদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মৃত্তিকা চৌধুরী, কোষাধ্যক্ষ মামজাদ ইউসুফ, যুগ্ম কোষাধ্যক্ষ চন্দ্রিমা দেব, জনসংযোগ বিষয়ক সম্পাদক নাফিজ ইমতিয়াজ রাফি, যুগ্ম জনসংযোগ বিষয়ক সম্পাদক সাদিয়া শারমিন পুষ্পিতা, গণমাধ্যম এবং প্রকাশনা সম্পাদক ইপ্সিতা জাহান সুমা, যুগ্ম গণমাধ্যম এবং প্রকাশনা সম্পাদক আবুল হাসান, গবেষণা সম্পাদক মোহাম্মদ আবু নোমান, যুগ্ম গবেষণা সম্পাদক সৌরভ ঘোষ, স্পন্সর ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক পারভেজ মাহমুদ রাফি, যুগ্ম স্পন্সর ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সৌরভ রয় নিসর্গ, আইটি এবং ডিজাইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবরার জাওয়াদ চৌধুরী, সদস্য ব্যবস্থাপনা সম্পাদক শেখ মোহাম্মদ শাওন মিয়া এবং দপ্তর সম্পাদক রায়ান খান
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, উপদেষ্টা যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ ও প্রধান পরিচালনাকারী একই বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমিনুল ইসলাম সহ পরিচালনাকারী প্রভাষক প্রতীক চন্দ্র ঘোষ এবং প্রভাষক মোহাম্মদ তানভীর মাহমুদ।
নতুন কমিটির সভাপতি শাহরিয়ার ইসলাম স্বপ্ন বলেন, “আমাদের এই ক্লাবের মূল লক্ষ্য হলো তাপবিদ্যা, শীতাতপ নিয়ন্ত্রণ, বায়ু চলাচল, রেফ্রিজারেশন এবং সাসটেইনেবল ডিজাইন বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। অ্যাশরে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যা আমাদেরকে বিশ্বমানের পেশাগত জগতে প্রবেশের দরজা খুলে দেয়। আমার ব্যক্তিগত লক্ষ্য হচ্ছে এইচভিএসি প্রযুক্তি নিয়ে গবেষণা করা এবং শিক্ষার্থীদের এই সেক্টরে আগ্রহী করে তোলা। আমাদের দেশে এই বিষয়ে কাজ করার যথেষ্ট ক্ষেত্র আছে । আমাদের ক্লাব শুধু সার্টিফিকেট পাওয়ার জায়গা না হোক বরং হোক একটি জ্ঞানভিত্তিক কমিউনিটি যেখানে সবাই মিলে শেখে, কাজ করে এবং এগিয়ে যায়।”
উল্লেখ্য, আমেরিকান সোসাইটি অফ হিটিং, রেফ্রিজারেটিং এবং এয়ার-কন্ডিশনিং ইঞ্জিনিয়ার্স (অ্যাশরে) একটি বিশ্বব্যাপী আন্তর্জাতিক সংগঠন যা বিল্ডিং এবং শিল্পের জন্য পরিবেশ বান্ধব, শক্তি-দক্ষ, এবং আরামদায়ক এইচভিএসি (হিটিং, ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনিং) সিস্টেমগুলির বিকাশ এবং গবেষণার জন্য নিবেদিত।