চুয়েটে তৃতীয় ধাপের ভর্তি সম্পন্ন, আসন ফাঁকা ৫৫ টি

চুয়েটনিউজ২৪ ডেস্ক:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ পর্যায়ে ভর্তি শেষে আরও ৫৫টি আসন ফাঁকা রয়েছে।

বুধবার (৮ এপ্রিল) শুরু হয়ে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৩টায় তৃতীয় ধাপের এ ভর্তি প্রক্রিয়া শেষ হয়। ভর্তি প্রক্রিয়া শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাঁকা আসনের তথ্য প্রকাশ করেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপের ভর্তি শেষে ১২টি বিভাগের ৯২০টি আসনের বিপরীতে সর্বমোট ৫৫টি আসন শূন্য রয়েছে। ১২ টি বিভাগের মধ্যে ১০টি বিভাগের সকল আসন পূর্ণ হয়েছে।

ফাঁকা রয়েছে ২টি বিভাগের আসন। এর মধ্যে স্থাপত্য বিভাগের ১টি এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫৪ টি আসন ফাঁকা রয়েছে।

উল্লেখ্য, দ্বিতীয় পর্যায়ে ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মূল মেধাতালিকার প্রথম ২৫০০ থেকে ৩০০০ মেধাক্রমে থাকা শিক্ষার্থীরা ভর্তির জন্য ডাক পেয়েছিলেন।