চুয়েটে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চুয়েটে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(চুয়েট) বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে চুয়েট শাখা ছাত্রলীগ। গত ৪জানুয়ারি সোমবার এ উপলক্ষে র‌্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে চুয়েট ছাত্রলীগ।
সোমবার দুপুর আড়াইটার দিকে অনুষ্ঠিত র‌্যালিতে অংশ নেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল আলম ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক  ড. আশুতোষ সাহাসহ ছাত্রলীগ নেতাকর্মীরা। এরপর অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি এবং  আলোচনা সভা। ছাত্রলীগের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে চুয়েট উপাচার্য, বিশেষ অতিথি হিসেবে সহ-উপাচার্য, ছাত্রকল্যাণ পরিচালক ও চুয়েট ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন কার্যনিবাহী সদস্য শাহনেওয়াজ তানভীর ও সঞ্চালনা করেন আরেক কার্যনির্বাহী সদস্য সৈয়দ ইমাম বাকের।