জেরিন সুলতানা শাওন:
পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারদের আন্তর্জাতিক সংগঠন সোসাইটি অফ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার্স (এসপিই) এর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) চ্যাপ্টারের ২০২৩-২০২৪ মেয়াদের কার্যকর কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৮ মে (বৃহস্পতিবার) বার্ষিক সাধারণ সভা শেষে এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের পেট্রলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইসলাম মিয়া।
নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (‘১৯ ব্যাচ) পিএমই বিভাগের শিক্ষার্থী মোখলেছুর রহমান ফাহিমকে সভাপতি এবং একই বিভাগ ও বর্ষের মো: আলিফ হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
নতুন কমিটিতে মনোনীত অন্যরা হলেন, সহ-সভাপতি- মো: আলামিন ইসলাম ও জান্নাতুল কারিমুন, কোষাধ্যক্ষ- সৈয়দ আদনান মুরসালীন এবং যুগ্ম সম্পাদক- ওমর হায়াত প্রমূখ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: সানাউল রাব্বি, সহকারী অধ্যাপক মো: আদনান আবির এবং প্রভাষক মো: আশিকুর রহমান শুভ।
এদিকে, উক্ত অনুষ্ঠানে এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের ফ্যাকাল্টি এডভাইজর ড. মোহাম্মদ ইসলাম মিয়া, পিএমই বিভাগের প্রথম সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির জন্য তাকে এসপিই চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টার এর পক্ষ থেকে স্মারক সম্মাননা প্রদান করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সানাউল রাব্বি।