চুয়েটে টানা তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে “টক লাইক এ প্রো ৩.০”

জেরিন সুলতানা

আগামী ১৩ই এবং ১৪ই এপ্রিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)- এর ছায়া জাতিসংঘ ক্লাবের পক্ষ হতে অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হতে যাচ্ছে “টক লাইক এ প্রো ৩.০”। যেখানে বর্তমান বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী বিভিন্ন বিষয়ে গবেষণা ও আলোকপাত করা হবে ।

চুয়েট ছায়া জাতিসংঘ ক্লাবের এই আয়োজনে প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি নির্দিষ্ট দেশ ও নির্দিষ্ট কমিটির প্রতিনিধিত্ব করতে হবে। যেকোনো প্রতিনিধি তার বক্তব্য ইংরেজি বা বাংলায় প্রদান করতে পারবে  বলে জানান, ক্লাব এর কার্যকরী সদস্য।

“টক লাইক এ প্রো ৩.০” এই প্রতিযোগিতায় বিজয়ীরা পাচ্ছে সর্বমোট ৫০০০ টাকা পুরস্কার এবং একই সাথে থাকছে সার্টিফিকেট।  এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলেই সার্টিফিকেট পাবে । প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৫০ টাকা ফি প্রদানপূর্বক রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন চলবে ১১-ই এপ্রিল পর্যন্ত। 

চুয়েট ছায়া জাতিসংঘ ক্লাবের এই টক লাইক এ প্রো-৩.০ এর পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে- চুয়েট নিউজ২৪ ।

শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশ, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন, লিডারশীপ, গবেষণা ধর্মী কর্মসূচিতে চুয়েট ছায়া জাতিসংঘ ক্লাব সহায়ক ভূমিকা পালন করে।

উক্ত কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য প্রদানের জড়তা কাটিয়ে তুলতে এবং বিভিন্ন বিষয়ে গবেষণামূলক আলোচনা করতে সহায়তা করবে । সেই সাথে ২ দিনব্যাপী উক্ত কর্মসূচি নবীন শিক্ষার্থীদের নিজেদের সুপ্ত প্রতিভা গুলো জাগিয়ে তুলতেও সহায়ক হবে, বলে উল্লেখ করেন চুয়েট ছায়া জাতিসংঘ ক্লাবের সভাপতি ইশরাক আহমেদ ।

উল্লেখ্য, বিগত বছরগুলোতে উক্ত কার্যক্রম ইতোপূর্বে ২ বার অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।