চুয়েটিয়ান পদ্মার প্রথম বার্ষিক বনভোজন

নাজমুল হাসানঃ-
দক্ষিণ-পশ্চিম বঙ্গে অবস্থানকারী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘চুয়েটিয়ান পদ্মা’র আয়োজনে ‘মিলনমেলা ও বার্ষিক বনভোজন’ সম্পন্ন হয়েছে। গত ৩০ই ডিসেম্বর (শুক্রবার) খুলনায় অবস্থিত সী পার্ল সুন্দরবন ইকো রিসোর্টে আয়োজনটি সম্পন্ন হয়। এতে শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যবর্গ অংশগ্রহণ করেন।

গত বছরের ২৭ই মে প্রতিষ্ঠিত হওয়ার পর এটিই সংগঠনটির ১ম বনভোজন। সকাল ৯ টায় খুলনা শহরের শিববাড়ি মোড় থেকে বনভোজনের উদ্দেশ্য যাত্রা শুরু করে তারা। নানান আয়োজনের মধ্যে দিয়ে দিনটি তারা অতিবাহিত করে।

আয়োজনে মধ্যে ছিল- পুরুষদের জন্য ফুটবল খেলা এবং নারীদের জন্য পিলো পাসিং। পাশাপাশি ছোটদের জন্য ছিল পেনাল্টি শুট আউট। আর বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয় রেফল ড্র। বিকেল ৫ টার মধ্যে সব আয়োজন শেষ হয়।

আয়োজন নিয়ে সংগঠনটির সাধারন সম্পাদক প্রকৌশলী আরিফুর রহমান চুয়েটনিউজ২৪.কম কে জানান, এ আয়োজনের মাধ্যমে শেকড়ের সন্ধানে অবিরাম পথচলায় আমরা পদ্মার এপারের চুয়েটিয়ান প্রকৌশলী ও প্রকৌশলী পরিবার গুলোর পারস্পরিক সম্প্রতি বন্ধনকে আরও দৃঢ় করতে চেষ্টা করেছি। সকলে যেন পিছনের চুয়েটের স্মৃতি ফিরে পেলো। চুয়েটের চলমান শিক্ষার্থীদের মতো আচরণে শুরু করে দিলো আড্ডা, খেলাধুলা, গানবাজনা, মাছ ধরা সহ অন্যান্য বিষয় গুলো। সব মিলে এক কথায় গানের অর্কেষ্ট্রার মতো। সকাল থেকে সন্ধ্যা পার করে মনে হচ্ছিলো ১ বা ২ মিনিট সময় কাটালাম। এটাও যেন আরেকটা স্মৃতির ফ্রেম থাকবে।

প্রসঙ্গত, চুয়েটিয়ান পদ্মা সংগঠনটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের (পদ্মার ওপারের) ২১টি জেলায় অবস্থানকারী চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত। এটি মূলত ঐ অঞ্চলে অবস্থানকারী চুয়েট থেকে পাসকৃত প্রকৌশলীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়।