চুয়েট ছাত্রলীগ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

নিউজ ডেস্কঃ

মেয়াদোত্তীর্ণ হওয়ায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখার ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে । গতকাল ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয় ।

সেই সাথে বাংলাদেশ ছাত্রলীগ চুয়েট শাখার নতুন কমিটিতে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের নিকট থেকে আগামী ১০ কার্য দিবসের মধ্যে জীবনবৃত্তান্ত আহবান  করা হয়েছে ।