কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন কমিটি ঘোষণা

জিওন আহমেদঃ

গতকাল ২৮ জুলাই বৃহস্পতিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এ অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম শহরের চিটাগং ডাইন কনভেনশন হলে এই এটি অনুষ্ঠিত হয়েছে । এতে ১৬ ব্যাচের বিদায় ও ২০ ব্যাচের নবীন বরণের আয়োজন করা হয়। সেই সাথে ২০২১-২২ বর্ষের কার্যকরী কমিটি ঘোষণা করেন সংগঠটির বিদায়ী সভাপতি মীর মোঃ জাহেদুল ইসলাম ।

কক্সবাজার স্টুডেন্টস ফোরামের গ্রুপ ফটো

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জাবেদ উদ্দীন এবং সাধারণ সম্পাদক মেকাট্রনিক্স এন্ড ইনড্রাস্টিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী প্রতীক বড়ুয়া । এছাড়াও শাহাদাত সাকিব, সাইরা তারান্নুম, জাকি খালিল উল্লাহ, খালিদ হোসেন ইমরান, খন্দকার ইব্রাহিম রাকিব , সায়েদ ইমরানুল ইসলাম ও আকাইদ জিবরান -সহ-সভাপতি, মোঃ ফায়েজ উল্লাহ কোষাধ্যক্ষ এবং মোঃ মুশফিক উদ্দীন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক সনজয় দাশ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিবি এর উপবিভাগীয় প্রকৌশলী সায়েদ পারভেজ, পিডিবি এর সহকারী প্রকৌশলী তৌফিক রহমান এবং কক্সবাজার স্টুডেন্টস ফোরামের সাবেক সভাপতি ও ৪০ তম বিসিএস(কাস্টমস) এ সুপারিশপ্রাপ্ত ইনজামাম উল হক ।

নবনির্বাচিত সভাপতি জাবেদ উদ্দীন বলেন, কক্সবাজার স্টুডেন্টস ফোরাম প্রতিষ্ঠালগ্ন থেকে কক্সবাজার জেলা থেকে চুয়েটে ইন্জিনিয়ারিং পড়তে আসা শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় কাজ করে যাচ্ছে। তাছাড়া কক্সবাজারের বিভিন্ন স্কুল,কলেজে ফ্রি ক্লাস ও উচ্চশিক্ষা সম্পর্কে সেমিনার আয়োজন করে থাকে। তিনি তার বক্তব্যে আসন্ন ইন্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি পরীক্ষায় চুয়েটে আগত শিক্ষার্থীদের জন্য গৃহীত বিভিন্ন কর্মসূচীর কথা তুলে ধরেন।