চুয়েট আইইইই স্টুডেন্ট শাখার নতুন কমিটি ঘোষণা

জিওন আহমেদঃ

তড়িৎকৌশলীদের সবচেয়ে বড় সংগঠন ‘ইন্সটিটিউট অব ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার্স’ (আইইইই) এর চুয়েট শিক্ষার্থী শাখা এর ২০২১-২২ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের খনিজ ও খনন কৌশল বিভাগের সমাবেশ কক্ষে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় কমিটি ঘোষণা করেন বিদায়ী কমিটির সভাপতি আসিফ মাহবুব উদ্দিন।

বর্তমান কমিটির ব্রাঞ্চ চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন তড়িৎকৌশল বিভাগের শিক্ষার্থী অপি দাশ এবং সাধারণ সম্পাদক তড়িৎকৌশল বিভাগের অনিন্দ্য নন্দী।

এছাড়া উইমেন ইন ইঞ্জিনিয়ারিং এফিনিটি গ্রুপের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন তড়িৎকৌশল বিভাগের শিক্ষার্থী ফাইরুজ আরেফীন খান এবং সাধারণ সম্পাদক তড়িৎকৌশল বিভাগের ফারিহা আলম ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মদ, সহকারী অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরী এবং সহকারী অধ্যাপক জিতু প্রকাশ ধর।  এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক ড. মোঃ রেজাউল করিম এবং উপ-পরিচালক এ. টি.এম. শাহজাহান সহ প্রমুখ।

এদিন চুয়েটের আইইইই রোবোটিক্স & অটোম্যাশন সোসাইটি, আইইইই সিগন্যাল প্রসেসিং সোসাইটি, আইইইই ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন এন্ড বায়োলজি সোসাইটি এর কার্যকরী কমিটি ও ঘোষণা করা হয়।