নানা আয়োজনে চুয়েটে সিএসই ফেস্ট সম্পন্ন

মনির হোসেন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বর্ণাঢ্য আয়োজনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী ‘সিএসই ফেস্ট-২০১৯’ সম্পন্ন হয়েছে। গত ২ আগস্ট শুরু হওয়া তিন দিনব্যাপী উৎসবের মধ্যে ছিল গেমিং কনটেস্ট, ক্যারিয়ার আড্ডা, মক কনটেস্ট, মুভি শো, প্রোগ্রামিং কনটেস্ট, পোস্টার প্রেজেন্টেশন, সাংস্কৃতিক সন্ধ্যা, কনসার্ট প্রভৃতি।

এ উপলক্ষে গতকাল রবিবার সকালে সিএসই বিভাগের সামনে থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ।শোভাযাত্রাটি সিএসই বিভাগ হতে শুরু হয়ে সুফিয়া কামাল হল, প্রশাসনিক ভবন ও পুরকৌশল ভবন হয়ে কেন্দ্রীয় মিলনায়তনে এসে শেষ হয়। শোভাযাত্রায় সিএসই বিভাগের ছাত্র-ছাত্রীসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

এ উপলক্ষ্যে কেন্দ্রীয় মিলনায়তনে সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম । বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএসই ফেস্ট-২০১৯ এর কনভেনর ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাম্মেল হক।

তারিখঃ ০৫/০৮/২০১৯