চুয়েটে ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মেকাথান্ডার্স

এস এম মুয়ায হুসাইনঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হয়ে গেল “চুয়েট ফুটসাল টুর্নামেন্ট-২০১৯” এর ফাইনাল ম্যাচ। বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে বিকাল ৫:৩০ মিনিটে শুরু হয় খেলা।

ফাইনালে মেকাথান্ডার্স (মেকা-১৬ ব্যাচ) বনাম ভ্যালিয়েন্ট এইট (ইইই-১৬ ব্যাচ) এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল অপরিবর্তিত থাকলে খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়ের খেলার দ্বিতীয়ার্ধে মেকাথান্ডার্স এর উদয় প্রথম গোল করে দলকে এগিয়ে নেয়।শেষ মুহূর্তে মেকাথান্ডার্সের ফয়সাল গোল করলে মেকাথান্ডার্স ২-০ গোলের জয় পায়।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম এবং যন্ত্র কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. সানাউল রাব্বি পাভেল। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা মেকাথান্ডার্সের আব্দুল্লাহ আল ফয়সাল উদয় এবং টুর্নামেন্ট সেরা প্লেয়ার ভ্যালিয়েন্ট এইট এর হাসানুর রহমান তুরিন।

প্রত্যেক ডিপার্টমেন্টের আলাদা আলাদা ব্যাচ অনুযায়ী ২৬ টি দল উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল।