নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(চুয়েট) স্নাতক কোর্সে চারটি অনুষদের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে । লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত এবারের ভর্তি পরীক্ষায় থাকবে না কোন এম সি কিউ ।‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত এবং ‘খ’ গ্রুপে ভর্তিচ্ছু প্রার্থীদের মুক্তহস্ত অঙ্কন বিকাল ২:৩০ টা থেকে ৪:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে । ভর্তি পরীক্ষার্থীদের সিট প্ল্যান এবং অংশগ্রহনের নিয়মাবলী চুয়েটের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে ( www.cuet.ac.bd) প্রকাশ করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় ৭০০ টি আসনের বিপরীতে অংশ নিচ্ছেন ৭৬৪৮ জন পরীক্ষার্থী।

গত ৩ নভেম্বর চুয়েট রেজিস্ট্রার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষা সুষ্টুভাবে সম্পনের লক্ষ্যে সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আবাসিক হল থেকে শিক্ষার্থীদের বের হওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ভর্তি পরীক্ষার্থীরা প্রবেশপত্র দেখিয়ে হল থেকে বের হতে পারবে।চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো: রফিকুল আলম বলেন , ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্নের লক্ষ্যে এ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে । এ বিষয়ে তিনি সকলের সহোযগিতা কামনা করেন ।