শাওনের উপর হামলার প্রতিবাদে আন্দোলন: ফের অচল চুয়েট

14914557_1160004007423111_883801960_n

চুয়েটনিউজ২৪ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মুক্তাদির শাওনের উপর হামলার ঘটনায় হামলাকারীদের বিচারের দাবিতে আবারো অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়টির সকল শিক্ষা কার্যক্রম।আজ টানা দ্বিতীয় দিনের মত সকল পরীক্ষা ও ক্লাশ বর্জন করেছে সাধারন শিক্ষার্থীরা।উল্লেখ্য, গত ৩০ অক্টোবর হামলায় জড়িত থাকার অভিযোগে নয় শিক্ষার্থীকে কারন দর্শানোর নোটিশ প্রদান করে চুয়েট প্রশাসন।এরপর থেকেই এই নোটিশের ব্যাপারে অসন্তোষ জানিয়ে আসছে আন্দোলনরত শিক্ষার্থীরা।আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ উক্ত কারন দর্শানোর নোটিশ থেকে বাদ দেয়া হয়েছে হামলার মূল হোতা যন্ত্রকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সৈয়দ ইমাম বাকের সহ আরো কয়েক জন হামলাকারীর নাম।আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে সজল আহমেদ বলেন “ভর্তি পরীক্ষার জন্য আগামীকাল সকাল ১১.০০ টার পর থেকে আন্দোলন আপাতত স্থগিত থাকবে।তবে,আগামীকালও যথারীতি ক্লাশ বর্জন অব্যাহত থাকবে।পরবর্তী কর্মসূচির ব্যাপারে ব্যাচ মিটিংয়ে সিদ্বান্ত নেয়া হবে”। এদিকে আজ দ্বিতীয় দিনেও বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভার আয়োজন করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

তারিখঃ০২/১১/২০১৬