ইনজামাম উল হক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ’১৪ ব্যাচের শিক্ষার্থী মো. ফাহিম ফেরদৌসের মায়ের চিকিৎসার তহবিল সংগ্রহের উদ্দেশ্যে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে । গতকাল শুক্রবার ‘মায়ের জন্য চলচ্চিত্র প্রদর্শনী’ শিরোনামে এ প্রদর্শনীর আয়োজন করে চুয়েট চলচ্চিত্র সংসদ।
বিকেলে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। এতে সাম্প্রতিককালে মুক্তিপ্রাপ্ত ‘নাউ ইউ সি মি- ২’ মুভিটি প্রদর্শন করা হয়। আয়োজকরা জানান, প্রদর্শনীর টিকেট থেকে প্রাপ্ত অর্থ আক্রান্ত মো: ফাহিম ফেরদৌসের মায়ের মস্তিষ্কের টিউমার চিকিৎসার জন্য ব্যয় করা হবে।
উল্লেখ্য, মো: ফাহিম ফেরদৌসের মা মোসা: ফেরদৌসি বেগমের মস্তিকে টিউমারের চিকিৎসার জন্য প্রায় দশ লক্ষাধিক টাকার প্রয়োজন। এ বিশাল পরিমাণ অর্থ ফাহিমের পরিবারের একার পক্ষে বহন করা কষ্টকর। তাই মায়ের চিকিৎসার জন্য তিনি সকলের নিকট সাহায্যের আবেদন করেছেন।
[highlight]মোসা: ফেরদৌসি বেগমের চিকিৎসার জন্য যে কেউ সাহায্য পাঠাতে পারবেন।[/highlight]
সাহায্য পাঠানোর ঠিকানা:
১. ডাচ-বাংলা ব্যাংক সঞ্চয়ী হিসাব নং: ১১০.১৫১.৬২০৯৩ ধানমন্ডি শাখা, এবং
২. ডাচ-বাংলা ব্যাংক সঞ্চয়ী হিসাব নং: ২০৬.১৫১.৫৮৫৮৭ জামালপুর শাখা।
৩. বিকাশ এর মাধ্যমে টাকা পাঠানো যাবে – ০১৯৫৯৪৫৯২৯৭ এবং ০১৬৭০৭৫৬৮০০ নং ঠিকানায় ।
৪. পাশাপাশি ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে – ০১৬৮৪৬৭৪০৮৮৭ এবং ০১৬২৩০৬০৪৩২৩ নং ঠিকানাতেও টাকা পাঠানো যাবে ।
তারিখ: ৩.৯.১৬
