প্রদীপ স্কুলের শিশুদের নিয়ে আয়োজিত হলো বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প

তানভীর আহমাদঃ

চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের (চুয়েট) শিক্ষার্থী দ্বারা পরিচালিত প্রদীপ স্কুলের শিশুদের জন্য অনুষ্ঠিত হল বিনামূল্যে মেডিকেল ক্যাম্প। গত ২৯ শে আগস্ট (শনিবার) অত্র বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রদীপ স্কুলের প্রায় ৩০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ করা হয়।

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রদীপের এই আয়োজনে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জি এন্ড টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ প্রদীপ স্কুলের পরিচালক মো: মাহাফুজার রহমান মোহাব্বতসহ প্রদীপ স্কুল পরিচালনা কারী শিক্ষার্থীরা।

উক্ত আয়োজন সম্পর্কে প্রদীপ স্কুলের পরিচালক বলেন, প্রদীপ স্কুলের বাচ্চাদের পরিবার অসচ্ছল। পড়াশুনা ও বাচ্চাদের ছোট ছোট রোগের চিকিৎসায় তারা অর্থ খরচ করতে চায় না। আমরা বাচ্চাদের পড়ানোর পাশাপাশি এ সংশ্লিষ্ট খরচ গুলো বহন করতাম। বাচ্চাদের অনেকরই চর্ম রোগ সহ নানা রোগ ছিল, যা একজন থেকে আরেকজনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তাই তাদের ভালো চিকিৎসা প্রয়োজন বোধ করছিলাম দীর্ঘদিন। অসচ্ছলতার জন্য পরিবারের লোকজন ভালো চিকিৎসা দিতে পারে না। অনেক দিনের প্লান অবশেষে আমরা সফলভাবে শেষ করতে পেরেছি, বাচ্চাদের জন্য ডাক্তারের পরামর্শ ও ঔষধেত ব্যবস্থা করতে পেরেছি। এটা আমাদের মানসিক শান্তি দিয়েছে।

তিনি আরও বলেন, চুয়েটে পড়ে আমরা সমাজ ও দেশের কাছে দায়বদ্ধ, চুয়েটের আশেপাশের ও দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা আমাদের কর্তব্য ধরে নিয়েই কাজ করছি। বাচ্চাদের একটা ভালো ভবিষ্যৎ গড়তে সহায়তা করতে পারলে আমরা সফল হবো আশা করি।